News71.com
 Bangladesh
 03 Jul 22, 09:59 PM
 946           
 0
 03 Jul 22, 09:59 PM

আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ।।

আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ। সোমবার (৪ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োহাহাজ এসব ত্রাণ সামগ্রী নিয়ে দেশটির উদ্দেশ্য রওনা দেবে। রোববার (৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে কয়েক হাজার ট্যাং প্যাকেট, চার টন মিল্ক পাউডার, ছয় হাজার কম্বল, ২০ বক্স নুডলস ও বিস্কুট। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণলায় উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ দেবে।

ড. মোমেন বলেন, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে ত্রাণ দিতে চেয়েছিলাম। কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত। তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে। আফগানিস্তান আমাদের বন্ধু ও মুসলিম দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এছাড়া যে কোনো দুর্যোগে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দেশেও দুর্যোগে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। দেশে ত্রাণের অভাব নেই। তবে কোথাও বেশি দুর্গম এলাকা, বিশেষ করে যেখানে নৌকাও যেতে পারছে না সেখানে আমরা পৌঁছাতে পরছি না। এছাড়া ত্রাণ নিয়ে কোনো সংকট এবং অসুবিধা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন