News71.com
 Bangladesh
 04 Jul 22, 10:55 AM
 830           
 0
 04 Jul 22, 10:55 AM

আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক।।

আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। রোববার (৩ জুলাই) গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন