News71.com
 Bangladesh
 04 Jul 22, 01:36 PM
 933           
 0
 04 Jul 22, 01:36 PM

অনলাইনে পশু কেনায় প্রতারণা ঠেকাতে হবে।।প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইনে পশু কেনায় প্রতারণা ঠেকাতে হবে।।প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ অনলাইনে গবাদিপশু বেচারকেনার ক্ষেত্রে যাতে কেউ প্রতারণার শিকার না হয়, তা নিশ্চিত করার কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  তিনি বলেন, ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত এটুআই, একশপ, ই-ক্যাবসহ অন্যান্য ফোরাম সম্মিলিতভাবে তা নিশ্চিত করতে হবে, যাতে মানুষের আস্থা বাড়ে। 

রোববার (৩ জুলাই) কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম 'ডিজিটাল হাট ২০২২' (digitalhatt.gov.bd) এর অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ও একশপ এবং ই-ক্যাব যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ঈদে জরিপ অনুযায়ী ৯৭ লাখ ৭৫ হাজার কোরবানির পশুর চাহিদা রয়েছে। এ চাহিদা মেটানোর জন্য ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি গবাদিপশু প্রস্তুত রাখা হয়েছে।  তিনি বলেন, কোরবানির পশু ব্যবস্থাপনা নিয়ে একসময় নানা বিড়ম্বনা ও বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা ছিল। সেটা তথ্যপ্রযুক্তি আধুনিকায়নের মাধ্যমে অনেক সহজ করে দিয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন