News71.com
 Bangladesh
 04 Jul 22, 07:01 PM
 1046           
 0
 04 Jul 22, 07:01 PM

স্বাস্থ্যের সাবেক ডিজি করোনা আক্রান্ত।। সাক্ষ্যগ্রহণ হয়নি

স্বাস্থ্যের সাবেক ডিজি করোনা আক্রান্ত।। সাক্ষ্যগ্রহণ হয়নি

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৬ জনের মামলায় প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি। সোমবার (০৪ জুলাই) ঢাকার বিশেষ জজ-৬ আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

এদিন একজন সাক্ষী আদালতে উপস্থিত থাকলেও করোনা আক্রান্ত থাকায় আসামি আবুল কালাম আজাদ আদালতে হাজির হননি। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। তাই তাদের পক্ষে সময় আবেদন করা হয়। বিচারক আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন—রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান ও সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান। আসামিদের মধ্যে সাহেদ কারাগারে ও বাকিরা জামিনে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন