News71.com
 Bangladesh
 04 Jul 22, 08:16 PM
 1085           
 0
 04 Jul 22, 08:16 PM

বিএনপির সময় আ. লীগের নেতাকর্মীদের ওপর জেল-জুলুম হয়েছে।।টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

বিএনপির সময় আ. লীগের নেতাকর্মীদের ওপর জেল-জুলুম হয়েছে।।টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময় আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে। জেল-জুলুম হয়েছে। অনেক মানুষ মারা গেছে, অনেক লাশ হারিয়ে গেছে। সোমবার (০৪ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, জিয়া সব আমলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নি্র্যাতন করা হয়েছে। কিন্তু শত নির্যাতনের মধ্য দিয়েও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সব সময় শক্তিশালী ছিল। বিশেষ করে আওয়ামী লীগের মাঠকর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তারাই কিন্তু দলকে ধরে রাখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুন্নত দক্ষিণ ও উত্তর অঞ্চলের অবস্থা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমি যখন দেশে ফিরে আসি, তখন সবচেয়ে অবহেলিত ছিল দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চল ছিল মঙ্গা কবলিত এলাকা। তখন মানুষের (উত্তরাঞ্চল) গায়ে মাংস ছিল না। তাদের খাবার ছিল না। রোগের চিকিৎসা ছিল না। আর প্রতিবছর দুর্ভিক্ষ হতো। তখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল, যখন সুযোগ পাব, তখন দেশের জন্য কাজ করব। এখন উত্তরাঞ্চলে মঙ্গা নাই। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষেরও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন