News71.com
 Bangladesh
 05 Jul 22, 12:55 PM
 1084           
 0
 05 Jul 22, 12:55 PM

বন্যায় অর্থনৈতিক ক্ষতি বেশি হলেও, মৃত্যু কম হয়েছে।।পরিকল্পনামন্ত্রী

বন্যায় অর্থনৈতিক ক্ষতি বেশি হলেও, মৃত্যু কম হয়েছে।।পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ  বন্যায় অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হলেও তুলনামূলক জীবনহানি কম হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত 'সিলেট অঞ্চলে ঘন-ঘন বন্যার কারণ: স্থায়ী সমাধানে করণীয়' গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, বন্যায় জীবনহানি তুলনামূলক কম হয়েছে, যে পরিমাণ স্থাপনা এবং অবকাঠামো ধংস হয়েছে। মানুষের মৃত্যু কম হয়েছে এটা ভালো বিষয়, তবে অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হয়েছে। গত ৩০ বছরে সুনামগঞ্জের যে উন্নয়ন কাজ হয়েছে, তা সব শেষ হয়ে গেছে। কোনো সড়ক অক্ষত নেই, এমনকি সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক কয়েক জায়গায় ধংস হয়ে গেছে। গ্রামের ছোট ছোট সড়কগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, আমরা হয়তো স্কুল, কলেজ, হাট-বাজার পুননির্মাণ করতে পারবো, কিন্তু সড়ক নির্মাণ অত্যন্ত কঠিন কাজ সব দিক থেকে। আমি শঙ্কিত এটা নিয়ে যে, হাওর এলাকায় আমরা যে পরিমাণ উন্নয়ন করেছিলাম, তা আর কবে ফিরে পাবো। আমার জীবদ্দশায় ফিরে পাবো কিনা, সন্দেহ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন