News71.com
 Bangladesh
 10 Jul 22, 08:15 PM
 522           
 0
 10 Jul 22, 08:15 PM

সারাদেশে ঈদুল আজহা উদযাপিত ।।

সারাদেশে ঈদুল আজহা উদযাপিত  ।।

নিউজ ডেস্কঃ সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।আল্লাহর রাহে নিজের জানমাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্ট চিত্তে বিলিয়ে দেওয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতিবছর আমাদের মধ্যে ফিরে আসে ঈদুল আজহা। ইসলামী শরীয়াহ অনুযায়ী পশু কোরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনের সুরা কাউসারে বলা হয়েছে, ‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং পশু কোরবানি করো।’ সুরা হজে বলা হয়েছে, ‘কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে স্থানীয়দের নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন