News71.com
 Bangladesh
 11 Jul 22, 11:02 AM
 989           
 0
 11 Jul 22, 11:02 AM

সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস।।

সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস।।

নিউজ ডেস্ক: ‘৮০০ কোটির পৃথিবী  সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি' প্রতিপাদ্য সামনে রেখে আজ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হচ্ছে।  ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম বারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস । তারই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষেবিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন