News71.com
 Bangladesh
 11 Jul 22, 12:29 PM
 1284           
 0
 11 Jul 22, 12:29 PM

রেলে অব্যবস্থাপনা-হয়রানি।। ঢাবি ছাত্রের ৬ দফা

রেলে অব্যবস্থাপনা-হয়রানি।। ঢাবি ছাত্রের ৬ দফা

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ রেলওয়ের বর্তমান টিকিট ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে কমলাপুর স্টেশনে একাই অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রনি। জিজ্ঞেস করলে বলেন, রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এ ছাত্রের গ্রামের বাড়ি বরিশালে। পড়াশোনার পাশাপাশি একজন ভ্রমণকারী হিসেবেও তিনি বন্ধুমহলে পরিচিত। ঢাবির ছাত্র হওয়ায় বসবাস করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। রাজশাহী ভ্রমণের জন্য ট্রেনের টিকিট কাটতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হন রনি। তারপরই মূলত নিজের কর্মসূচির পরিকল্পনা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে রনি বলেন, রেলওয়ের ই-টিকিট সিস্টেম সহজ ডটকম নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে টিকিট কাটতে গিয়ে দেশের লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। আমিও তাদের মধ্যে একজন। গত ১৩ জুন আমি রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহীর সিট নেওয়ার চেষ্টা করি। বিকাশ থেকে ভ্যারিফিকেশন কোড দেওয়া হয়। কিন্তু পিন না দিলেও বিকাশ থেকে মূল্য কেটে নেওয়া হয়। অথচ আমার নামে কোনো সিট বুকিং দেওয়া হয়নি, এমনকি কোনো ডকুমেন্টও নয়। তাহলে কী কারণে আমার কাছ থেকে টাকা কেটে নেওয়া হলো?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন