
নিউজ ডেস্কঃ দেশে ৮ লাখ কোরবানি হওয়া মানে মানুষের সামর্থ্য বেড়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধাবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালের সম্মেলন কক্ষে ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তথ্যসচিব মো. মকবুল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এবছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। গতবছরের তুলনায় এবছর ৮ লাখের বেশি গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের সামর্থ্য বেড়েছে। আমাদের যা প্রয়োজন সেটা নিজেরাই মিটাতে পারছি। এটা সরকারের নানামুখী নীতির কারণে সম্ভব হয়েছে।পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলেছেন, এবছর ৩০ শতাংশ কোরবানি কম হয়েছে আর আপনি বলছেন কোরবানি ৮ লাখ বেশি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে, গতবছরের চেয়ে ৮ লাখ পশু বেশি কোরবানি হয়েছে। তবে কোরবানির পশুর চামড়ার দাম কম হওয়ার কারণে অনেকেই চামড়া পুঁতে ফেলেছে।