News71.com
 Bangladesh
 13 Jul 22, 05:47 PM
 571           
 0
 13 Jul 22, 05:47 PM

মাদক সমস্যা সমাজে ক্যানসারের মত হয়ে উঠেছে।। মন্নুজান সুফিয়ান

মাদক সমস্যা সমাজে ক্যানসারের মত হয়ে উঠেছে।। মন্নুজান সুফিয়ান

নিউজ ডেস্কঃ  ‘মাদক সমস্যা সমাজে ক্যানসারের মত হয়ে উঠেছে। এটি প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিরোটলারেন্স নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হলে ভবিষ্যত প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাইয়ের সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।বুধবার (১৩ জুলাই) দুপুরে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের মধ্যে সুযোগ সন্ধানী মাদক ব্যবসায়ীরা যেন অনুপ্রবেশ করতে না পরে সেদিকে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও কিছুটা বাড়ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে জনবহুল স্থানে চলাচল করতে হবে। একইসঙ্গে করোনা টিকার বুস্টার ডোজ নিতে হবে। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার অপরাধের সুযোগ সৃষ্টি করছে। দেশ থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে মাদক প্রতিরোধ করা আরও সহজ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন