News71.com
 Bangladesh
 14 Jul 22, 09:17 AM
 459           
 0
 14 Jul 22, 09:17 AM

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান।।

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান।।

নিউজ ডেস্কঃ  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নি‌য়ো‌গের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। বুধবার ( ১৩ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমানকে ভারতে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিএস ফরেন সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউইয়র্ক, কলকাতা ও জেনেভার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন