News71.com
 Bangladesh
 14 Jul 22, 09:21 AM
 647           
 0
 14 Jul 22, 09:21 AM

৭ বিভাগেই তাপপ্রবাহ।। জনজীবনে হাঁসফাঁস

৭ বিভাগেই তাপপ্রবাহ।। জনজীবনে হাঁসফাঁস

নিউজ ডেস্কঃ দেশের সাতটি বিভাগের ওপর দিয়েই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা অব্যহত থাকার আভাস রয়েছে। দেশজুড়ে বিরাজমান প্রকৃতির এ  রুদ্রমূর্তিতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে, বাইরে কোথাও দু'দণ্ড শান্তি নেই। একে তো প্রখর রোদ, তারওপর নেই বৃষ্টির দেখা। ফলে কোনোভাবে শান্ত হচ্ছে না প্রতিবেশ। ঘর-বাড়িও তপ্ত হয়ে আছে। ফলে ফ্যানের বাতাসে জুড়াচ্ছে না প্রাণ। তারওপর লোডশেডিংয় যেন মরার উপর খাড়ার ঘা অবস্থার সৃষ্টি করছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী দু'দিন আবহাওয়ার উল্লেখ্যযোগ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন- উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন