News71.com
 Bangladesh
 14 Jul 22, 06:53 PM
 710           
 0
 14 Jul 22, 06:53 PM

যত ক্ষমতাশালী রাষ্ট্রদূত হোক নির্বাচনে ভূমিকা থাকবে না।।কৃষিমন্ত্রী

যত ক্ষমতাশালী রাষ্ট্রদূত হোক নির্বাচনে ভূমিকা থাকবে না।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপিকে ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে উল্লেখ করে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে যুক্তরাষ্ট্রসহ যত ক্ষমতাশালী দেশেরই রাষ্ট্রদূত হোক না কেন; বাংলাদেশের নির্বাচনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিখাতে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নিয়ে সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় কৃষি সচিব মো. সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি বেশ কয়েকদিন যাবত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধরনা দিচ্ছে এ বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী। পুরো পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। বিএনপি তাদের সাথে মত বিনিময় করতেই পারে। তবে আমরা চাই গণতান্ত্রিক চেতনা এ মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হোক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নির্বাচন কাছে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন