News71.com
 Bangladesh
 14 Jul 22, 08:00 PM
 695           
 0
 14 Jul 22, 08:00 PM

ড. এনামুল হককে হারানো দেশের জন্যে অপূরণীয় ক্ষতি।।তথ্যমন্ত্রী

ড. এনামুল হককে হারানো দেশের জন্যে অপূরণীয় ক্ষতি।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রত্ত্বতাত্তিক ড. এনামুল হককে হারানো দেশের জন্যে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গনে জাদুঘরের প্রথম মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ড. এনামুল হকের অন্তিম যাত্রায় শ্রদ্ধাঞ্জলি দিতে এসে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বরেণ্য মানুষটিকে যদি আরও কিছুদিন পেতাম তবে তিনি আরও অবদান রেখে যেতে পারতেন। তাঁকে হারানো দেশের জন্যে অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রইলো।  এর আগে জাতীয় জাদুঘর প্রাঙ্গনে প্রয়াতের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। ঢাকা জেলা প্রশাসনের গার্ড অব অনারের আগে তার মরদেহকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ কামরুজ্জামান, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর কর্তৃপক্ষসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন