News71.com
 Bangladesh
 15 Jul 22, 08:36 PM
 968           
 0
 15 Jul 22, 08:36 PM

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ হাটহাজারী থানাধীন চৌধুরীহাট শিকদার পাড়ায় পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৫ জুলাই) দুপুরে আলী খান চৌকিদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।  

মৃত শিশুরা হলো- ওই এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান (৭) ও ফাতেয়াবাদ এলাকার সন্দ্বীপ কলোনির মো. রাসেলের মেয়ে সুবর্ণা (৭)।  পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, শিকদার পাড়া আলী খান চৌকিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে যায়। পুকুরে খোঁজাখুঁজি করার পরও তাদের পাওয়া যায়নি। পরে জাল দিয়ে গভীর পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন