News71.com
 Bangladesh
 16 Jul 22, 11:46 AM
 1101           
 0
 16 Jul 22, 11:46 AM

দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপরে।।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপরে।।

নিউজ ডেস্কঃ  বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। তবে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শুক্রবার (১৫ জুলাই) কিছু নদীর পানির উচ্চতা কমেছে, আবার কিছু নদীর পানির উচ্চতা বেড়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার কার্যালয়। 

পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ঝালকাঠির বিষখালি নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ও পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এছাড়া বরগুনার বিষখালি নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ও পাথরঘাটার বিষখালি নদীর পানি ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ও উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন