
নিউজ ডেস্কঃ সারাদেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১৫ জন এবং ১২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫১৫ জন এবং এ যাবত ১২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ১১৯ জন।
এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৮৯ জন এবং একজন মারা গেছেন। আর.টি.আই (চোখের) রোগে আক্রান্ত ৯৩০ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে ৯৪ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে চর্ম রোগে আক্রান্ত এক হাজার দুই হাজার ১৯৯ জন। চোখের প্রদাহজনিত রোগে ৩৪১ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪৯৯ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন এবং তাদের মধ্যে নয় জন মারা গেছেন।