News71.com
 Bangladesh
 17 Jul 22, 11:51 AM
 812           
 0
 17 Jul 22, 11:51 AM

দ্রুতই শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।। সংস্কৃতি প্রতিমন্ত্রী 

দ্রুতই শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।। সংস্কৃতি প্রতিমন্ত্রী 

নিউজ ডেস্কঃ দেশের ১৮তম দফতর হিসেবে দ্রুতই শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। এ ট্রাস্টের জন্যে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকা দিয়েছেন বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।শনিবার (১৬ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগীত ঐক্য বাংলাদেশের জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব ও গীতিকবি সংঘ বাংলাদেশের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গীর সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছরে কোনো শিল্পী নিজে কিছু পাননি। তারা নিজেদের ডেডিকেশন, মেধা-মনন দিয়ে নিঃস্বার্থ গান গেয়ে চলেছেন। শিল্পীদের ১৮ দফা দাবির বিষয়ে ঐক্যমত পোষণ করে স্পিকার বলেন, সুসংগঠিতভাবে তিনটি সংগঠন এক হয়েছে, সেটার মধ্যে দিয়ে কার্যকর ফল আসতে আসবে।সংগীতশিল্পীদের জন্যে যে সব অনুষ্ঠানে হয় টেলিভিশন-রেডিওতে সেখানে কিভাবে শিল্পীরা লাভবান হতে পারে সেটা দেখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন