News71.com
 Bangladesh
 17 Jul 22, 01:25 PM
 971           
 0
 17 Jul 22, 01:25 PM

তলোয়ার নিয়ে এলে, রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে।।সিইসি

তলোয়ার নিয়ে এলে, রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে।।সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে আসলে, রাইফেল নিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। রোববার (১৭ মে) নির্বাচন ভবনে আয়োজিত দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘আমরা সহিংসতা বন্ধ করতে পারব না। আপনাদেরকেও (রাজনৈতিক দলের) দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় কিন্তু আপনারা। আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না, ক্ষমতা প্রয়োগ করব। আমি আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাচ্ছি ১৪ সালের নির্বাচন আমাদের ওপর চাপাবেন না, ১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপর চাপাবেন না। আমরা শুধু আমাদের নির্বাচনের দায় বহন করব। নির্বাচনটাকে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ করতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। দলগুলো সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাব। তিনি বলেন, ‘আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করব? জেই আমরা সাহায্য করবো

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন