News71.com
 Bangladesh
 17 Jul 22, 06:42 PM
 685           
 0
 17 Jul 22, 06:42 PM

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শুনানি বুধবার।।

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শুনানি বুধবার।।

নিউজ ডেস্কঃ  রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে অবস্থান কর্মসূচিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে আগামী বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানির জন্য রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ.কম, ট্রানজেকশন পার্টনার বিকাশকেও ডেকেছে ভোক্তা অধিদপ্তর। রোববার (১৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান। তিনি বলেন, আমরা রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ.কম এবং বিকাশ কর্তৃক টিকিট ব্যতীত টাকা কেটে নেওয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরই সূত্র ধরে, আগামী বুধবার আমরা শুনানির দিন ধার্য করেছি।

এ বিষয়ে জানতে চাইলে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থী মহিউদ্দিন রনি বাংলানিউজকে বলেন, আমাকে বলেছে শিগগিরই শুনানি হবে। আপনার মাধ্যমে জানলাম সেটি বুধবার। দেখা যাক, কী ব্যবস্থা নেয়। আমি সে অনুযায়ী পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব। রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে গত ৭ জুলাই থেকে একক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন