News71.com
 Bangladesh
 17 Jul 22, 07:33 PM
 917           
 0
 17 Jul 22, 07:33 PM

বিএনপি-জামাত দেশকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছিল।।তথ্যমন্ত্রী

বিএনপি-জামাত দেশকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছিল।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি জামাত দেশকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। রবিবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর কন্যাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন শেখ হাসিনা তার প্রতিবাদ করেছিলেন। স্মৃতি চারণ করে তিনি বলেন, নেত্রীকে যখন গ্রেপ্তার করা হয়, আমরা ঘরে ছিলাম না। আমরা জানতাম তিনি গ্রেপ্তার হবেন। নেত্রীও জানতেন। তখন আমি এবং আমার এক বন্ধুর বাসায় থাকতাম রাতে। সেদিন (২০০৭ সালের ১৬ জুলাই) সুধাসদন তছনছ করা হয়। প্রধানমন্ত্রীর স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকেও সেদিন অপমান করা হয়।

পরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমিও ছিলাম। সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি। বিএনপি নেতা রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিতে অনেক পাগল আছেন। তার মধ্যে রুহুল কবীর রিজভী একটা। তিনি পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি নামকরা ছাত্র নেতা ছিলেন। কিন্তু তিনি কেনো উদভ্রান্তের মত বক্তব্য দেন, আমার বোধগম্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন