News71.com
 Bangladesh
 18 Jul 22, 12:42 PM
 1212           
 0
 18 Jul 22, 12:42 PM

এ মাসে আরও অতিবৃষ্টি।।সতর্ক করল সিসিক

এ মাসে আরও অতিবৃষ্টি।।সতর্ক করল সিসিক

নিউজ ডেস্কঃ  বিশ্ব ব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সিলেটে অতিবৃষ্টি, তীব্র তাপদাহ পরিলক্ষিত হচ্ছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, বন্যা, খরা এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবাইকে ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক মেয়র বলেন, শনিবার রাতের অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে সাময়িক দুর্ভোগ হয়েছে নগরবাসীর। এমন পরিস্থিতির আগাম সতর্কবার্তা পাওয়া যায়নি। তবে, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছেন, এ মাসেই বেশি ঘনত্বের বৃষ্টিপাতের আরও সম্ভাবনা রয়েছে। ফলে আমরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে সিসিক। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সিসিক মেয়র এসব কথা বলেন।

এমন অজানা প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিসিক উদ্যোগ নেবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় শনিবার রাতের রেকর্ড বৃষ্টিপাতের বর্ণনা দেন সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, রাত ১১টা ২ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১২টায় অর্থাৎ মাত্র ৫৮ মিনিটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওইদিন ভোর ৬টা পর্যন্ত ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা সাম্প্রতিক সময়ে কম সময়ে বেশি পরিমাণ বৃষ্টির রেকর্ড। মাত্র ৬ ঘণ্টা ৫৮ মিনিট সময়ে ১৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড অতি প্রাকৃতিক বিষয় বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন