News71.com
 Bangladesh
 18 Jul 22, 06:32 PM
 768           
 0
 18 Jul 22, 06:32 PM

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ।।

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের প্রতি তাঁর শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি সুপ্রকাশিত হলো। একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন