News71.com
 Bangladesh
 19 Jul 22, 12:59 PM
 660           
 0
 19 Jul 22, 12:59 PM

রাষ্ট্রপতির সঙ্গে আইন কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ।।

রাষ্ট্রপতির সঙ্গে আইন কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন। বঙ্গভবন প্রেস উইং জানায়, সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

তারা আইন কমিশন কর্তৃক প্রকাশিত ‘অভিঘাত পরিক্রমায় বাংলাদেশ সংবিধান’ ও ‘The Journey of the Constitution of Bangladesh’ শীর্ষক দুটি গ্রন্থ রাষ্ট্রপতিকে উপহার দেন । সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান গ্রন্থ দুটির বিভিন্ন দিকসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগ সমান গুরুত্বপূর্ণ। দেশের বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন