News71.com
 Bangladesh
 19 Jul 22, 02:21 PM
 322           
 0
 19 Jul 22, 02:21 PM

বিদ্যুতে অনিয়মের ফল জাতিকে বহু দিন বহন করতে হবে।। টুকু

বিদ্যুতে অনিয়মের ফল জাতিকে বহু দিন বহন করতে হবে।। টুকু

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ খাতে সরকার যে অনিয়ম করেছে তার ফল জাতিকে বহু দিন বহন করতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।  তিনি বলেন, অলরেডি বিদ্যুতের দাম ২ টাকা ৩০ পয়সা থেকে ১৪ টাকা হয়ে গেছে। এটা যে ৪০ টাকা হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না।  সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান বলেন, আমার কথা হলো যেটা করার দরকার সেটা সরকার করেনি। বিদ্যুতের উৎপাদনটা সরকারের হাতে রাখা প্রয়োজন ছিল। বিদ্যুৎ যদি সরকার উৎপাদন করতো তাহলে ক্যাপাসিটি চার্জ দিতে হতো না। আমার পাওয়ার স্টেশন আমি বন্ধ রাখছি আমাকে আর পেমেন্ট করতে হবে না। সেখানে আপনি এদের (বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) সঙ্গে চুক্তি করেছেন, আপনি বিদ্যুৎ নিতে পারছেন না কিন্তু আপনি তাদের টাকা দিচ্ছেন। টাকাটা কার, টাকাটা আমার-আপনার পকেট থেকে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো। অন্ধকারে থাকলাম আবার আমারা টাকাও পেমেন্ট করলাম। যেটা অতীতে দিতে হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন