
নিউজ ডেস্কঃ ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী ও পররাষ্ট্রমন্ত্রী লুইজিডি মাইওকে উপহার হিসেবে ১০০০ কেজি উন্নত জাতের আম্রপালি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে উপহার হিসেবে পাঠানো এ আম প্রেসিডেন্টের প্রাসাদ কুইরিনাল, প্রধানমন্ত্রীর বাসভবন কিজি প্ল্যালেস এবংইতালির কূটনৈতিক প্রটোকলের প্রধান কার্যালয়, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী লুইজিডি মাইওর অফিসে বিতরণ করা হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। তাকে সার্বিক সহযোগিতা করেন কাউন্সেলর (রাজনৈতিক) মো. জসিম উদ্দিন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব (রাজনৈতিক) আশফাকুর রহমান।