News71.com
 Bangladesh
 20 Jul 22, 07:08 PM
 535           
 0
 20 Jul 22, 07:08 PM

আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি।। বেনজীর আহমেদ

আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি।। বেনজীর আহমেদ

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি। বিদ্যুৎ সাশ্রয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান মেনে চলার জন্য সব পুলিশ সদস্যের প্রতি আমার অনুরোধ রইলো। তিনি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বুধবার (২০ জুলাই) বেলা ১টায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন