News71.com
 Bangladesh
 21 Jul 22, 02:53 PM
 596           
 0
 21 Jul 22, 02:53 PM

বৃষ্টিপাতের প্রভাবে কমেছে তাপপ্রবাহের বিস্তৃতি।।

বৃষ্টিপাতের প্রভাবে কমেছে তাপপ্রবাহের বিস্তৃতি।।

নিউজ ডেস্কঃ সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত। এর ফলে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের বিস্তৃতি কমেছে। কমেছে তাপমাত্রাও। যা আরও কমতে পারে। বুধবার (২০ জুলাই) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলার ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহও প্রশমিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন