News71.com
 Bangladesh
 21 Jul 22, 03:29 PM
 843           
 0
 21 Jul 22, 03:29 PM

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার।। প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে মানুষ হিসেবে দেখেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টানা তিনবারের সরকারপ্রধান বলেন, ‘দলমত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদের ঘর করে দেবো। ঘর করে তাদের ঠিকানা দেবো, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেবো। দলমত হয়তো ভিন্নতা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। দেশটা তো আমাদের। আর আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই।’ শেখ হাসিনা বলেন, ‘মত ভিন্নতা থাকতে পারে, পথ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরও মানুষ মানুষই। কাজেই মানুষকে আমি মানুষ হিসেবে দেখি। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। আমার বাবার সেটাই শিক্ষা। এ দেশের মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে যেতে চাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন