News71.com
 Bangladesh
 21 Jul 22, 06:23 PM
 932           
 0
 21 Jul 22, 06:23 PM

অপশক্তির চাপে মাথা নত করবো না।।সিইসি

অপশক্তির চাপে মাথা নত করবো না।।সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো অপশক্তির চাপে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করছি। সবার আন্তরিক ও সমন্বিত প্রয়াস থাকলে এমন কঠিন কর্মযজ্ঞ সাধন অসাধ্য নয়। বৃহস্পতিবার (২১ জুলাই) নির্বাচন ভবনে গণফ্রন্টের সঙ্গে সংলাপে বসে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবার সমবেত প্রয়াস দরকার। সবাই এগিয়ে আসতে হবে। এ পর্যন্ত সংলাপে যতগুলো প্রস্তাব পেয়েছি এর মধ্যে কতগুলো প্রস্তাব অভিন্ন। অস্ত্র শক্তি, অর্থের শক্তি, পেশি শক্তি এগুলোর কিছু সংকট আছে। এগুলো আমাদের ওভারকাম করতে হবে, যদি ভোটারদের অবাধ, নির্বিঘ্নে ভোট দিতে সুযোগ দিতে হয়। তিনি বলেন, নির্বাচনে আমাদের প্রচুর সহিংসতা হচ্ছে। অকারণে প্রচারণা, গাড়ি-ঘোড়া, ঢাক-ঢোল নিয়ে, তার চেয়ে যদি প্রজেকশন মিটিংয়ের মতো করা যায়। পৃথিবীর অনেক দেশেই আছে, আমাদের এখানেও যদি করা যায়। আমি আশা করি আমার সহকর্মী নির্বাচন কমিশনাররা বিবেচনা করে দেখবেন, এটা কীভাবে বাস্তবায়ন করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন