News71.com
 Bangladesh
 22 Jul 22, 11:12 AM
 1452           
 0
 22 Jul 22, 11:12 AM

বিএনপিকে ‘না’ ভূত পেয়ে বসেছে।। তথ্যমন্ত্রী

বিএনপিকে ‘না’ ভূত পেয়ে বসেছে।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বিভিন্ন নির্বাচন ও নির্বাচন কমিশন আহূত সংলাপে অংশ না নেওয়ায় বিএনপিকে ‘না’ ভূতে পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ২০১৪, ২০১৮ সালে নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করে নাই, ট্রেনের পাদানিতে চড়ে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছিল। এবারও নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না।বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীতে নিকুঞ্জ খেলার মাঠে আয়োজিত খিলক্ষেত থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে সংলাপে ডেকেছিল, বিএনপি সংলাপে যায়নি। বিএনপির সবকিছুতে না। সংসদ নির্বাচনে না, পৌরসভা নির্বাচনে না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে না, সংলাপে না, সবকিছুতে না। আসলে তাদের না ভূতে পেয়ে বসেছে। নানা ধরনের ভূত আছে,  বিএনপিকে পেয়ে বসেছে না ভূতে, যে কারণে তাদের সবকিছুতে না।

হাছান মাহমুদ আরও বলেন, আসলে বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ গত দুই নির্বাচনে ২০১৮ সালের নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। সে কারণে তারা এখন আর নির্বাচনে যেতে চায় না। আরেকটি কারণ হচ্ছে, নির্বাচনে গেলে খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না, তারেক রহমানও নির্বাচন করতে পারবেন না। এজন্য খালেদা জিয়াও নির্বাচন চান না, তারেক রহমানও নির্বাচন চান না। সেজন্য তারা (বিএনপি) নির্বাচন চায় না, সংলাপেও যেতে চায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন