News71.com
 Bangladesh
 22 Jul 22, 09:00 PM
 977           
 0
 22 Jul 22, 09:00 PM

৪৮তম দিনে গণ অবস্থানে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।।

৪৮তম দিনে গণ অবস্থানে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।।

নিউজ ডেস্কঃ এনটিআরসির নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের জন্য ৪৮ তম দিনের মতো গণ অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শুক্রবার (২২ জুলাই) রাজধানীর শাহবাগে প্রতিদিনের মতো সকাল থেকেই অবস্থান নেন তারা।

সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন বলেন, আমরা ৪৮ দিনের মতো গণঅনশন পালন করছি। সরকারের পক্ষ থেকে আমাদের কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসতে চাই। আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘গণ বিজ্ঞপ্তির নামে ক্যাসিনো ব্যবসা বন্ধ করো’, ‘এক পোস্টে হাজার আবেদন কোনো দেশে নাই’, ‘এক আবেদনে নিয়োগ চাই’ ‘নিবন্ধন সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট না, সুতরাং প্যানেল করে নিয়োগ চাই’ প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন