News71.com
 Bangladesh
 29 Jul 22, 09:30 AM
 718           
 0
 29 Jul 22, 09:30 AM

শিগগিরই নতুন বিচারপতি নিয়োগে আভাস দিলেন প্রধান বিচারপতি।।

শিগগিরই নতুন বিচারপতি নিয়োগে আভাস দিলেন প্রধান বিচারপতি।।

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আশা করি আমরা কিছু দিনের মধ্যেই নতুন বিচারক পাবো। তখন হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা আরও বাড়বে। বৃহস্পতিবার (২৮ জুলাই)  ঢাকার খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. এহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি কেএম হাফিজুল আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ। প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নানা কারণে বর্তমানে বিচার ব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা বেড়েছে। আমাদের সচেতনতা, কর্মনিষ্ঠায় মামলা জট হ্রাস মেলে। হাজার হাজার বিচার প্রার্থী ন্যায় বিচার পেয়ে দ্রুত যাতে বাড়ি ফিরতে পারে সেটা ভাবতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন