News71.com
 Bangladesh
 30 Jul 22, 01:14 PM
 853           
 0
 30 Jul 22, 01:14 PM

দেশ ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে।। মান্না

দেশ ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে।। মান্না

নিউজ ডেস্কঃ  নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সত্যিকার অর্থেই দেশ আজ ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে। দখলদার ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা দেশকে অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। 
শুক্রবার ( ২৯ জুলাই) তোপখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন। 

মান্না বলেন, সরকার বরাবরই তথ্য গোপন করে আসছে। তারা জনগণকে বিভ্রান্ত করে এতদিন উন্নয়নের ডামাডোল বাজিয়েছে। এখন সেই গর্তে তারাই পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি, মাথাপিছু আয় নিয়ে তারা মিথ্যাচার করেছে যার খেসারত দিচ্ছে জনগণ। বড় বড় বুলি আওড়ানো সরকার এখন লোনের জন্য আইএমএফ, বিশ্বব্যাংক, জাইকা, এডিবির দুয়ারে ঘুরছে। কিন্তু এতদিন মিথ্যাচার করায় সেই লোন পেতেও নানান শর্ত পূরণ করতে হবে। এই মুহুর্তে প্রয়োজন সব রাজনৈতিক দলের সর্ববৃহৎ ঐক্য। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দখলদার সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে দেশকে এই মহাসংকট থেকে উদ্ধার করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন