
নিউজ ডেস্কঃ একাদশ চালানে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন এবং ৩৪টি প্যাকেজ পণ্য। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এসব পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এ নিয়ে ১১তম চালানে মোট ৭২টি কোচ ও ৩৬টি ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হলো।
আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা মেট্রোরেলের জাহাজটি ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন ছাড়াও আরও ৩৪টি প্যাকেজে ২৫১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। সোমবার সকালের পালা থেকে মেট্রোরেলের এ সকল পণ্যগুলো খালাস কাজ শুরু করে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেড। পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক এ জাহাজটি এ প্রথম মোংলা সমুদ্র বন্দরে নোঙর করে মেট্রোরেলের পণ্য এ বন্দরের জেটিতে খালাস করা হচ্ছে। মোংলা বন্দরে নঙ্গর করা বিদেশি জাহাজটি থেকে এবারের চালানে মেট্রোরেলের পণ্যগুলো খালাস করতে সময় লাগবে ২৪ ঘণ্টা বলে জানায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। আর খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জাপান ও মালয়েশিয়াসহ দেশিয় টেকনিশিয়ানদের সমন্বয় একটি দল উপস্থিত থেকে এ মেশিনারিজ পণ্য খালাস তদারকি করবে।