News71.com
 Bangladesh
 23 Aug 22, 11:40 PM
 145           
 0
 23 Aug 22, 11:40 PM

৫ দিনেও সন্ধান মেলেনি ১৯ জেলের ।।

৫ দিনেও সন্ধান মেলেনি  ১৯ জেলের ।।

নিউজ ডেস্কঃ পাঁচ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের। সন্ধান না পাওয়ায় আতংক-উৎকন্ঠা বাড়ছে তাদের পরিবারের মাঝে। কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা। গত (১৭ আগস্ট) ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়া সেই রাত থেকেই এসব জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে তাও কারো জানা নেই। তবে তাদের উদ্ধারে চেস্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

বারেক মাঝি নামে নিখোঁজ এক জেলের ভাই মো. বাবুল বলেন, গত (১৭ আগস্ট) সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিনসহ ১৩ জন জেলে মিলে মাছ শিকারে সাগরে যায়। বৈরি আবহাওয়ার পর থেকেই  তাদের কোনো খোঁজ পাই না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। তারা জীবিত আছেন নাকি মারা গেছেন তাও জানা নাই। সরকারের কাছে অনুরোধ, যাতে আমার ভাইসহ সব জেলেদের খুঁজে পেতে সহযোগীতা করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দুই ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন