News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:20 PM
 203           
 0
 24 Aug 22, 11:20 PM

যুবলীগ নেতা হত্যা।। বিএনপির ৩৭ জনই খালাস

যুবলীগ নেতা হত্যা।। বিএনপির ৩৭ জনই খালাস

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে মিরাজ হোসেন পাটওয়ারী (২১) নামে এক যুবলীগ নেতা হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন ৩৭ আসামির সবাই। তারা সবাই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম।  আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যমূলকভাবে ৩৭ বিএনপি নেতাকর্মীকে হত্যা মামলায় জড়ানো হয়। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেননি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন