News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:18 PM
 175           
 0
 27 Aug 22, 09:18 PM

ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে শ্রীলঙ্কান শিশুরা।। জাতিসংঘ

ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে শ্রীলঙ্কান শিশুরা।। জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকটের কারণে ক্ষুধা নিয়ে শ্রীলঙ্কান শিশুদের ঘুমাতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশও এমন সঙ্কটে পড়তে পারে। শুক্রবার ( ২৬ আগস্ট) জাতিসংঘের পক্ষ থেকে এসব কথা বলা হয়।  খাদ্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি করার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে।  জাতিসংঘ জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই জানান,নিয়মিত খাবার না পাওয়া পরিবারগুলোর কাছে সঙ্কটটি তীব্রভাবে অনুভূত হয়েছিল কারণ রান্নার জন্য প্রধান জিনিসগুলো কেনা অসাধ্য হয়ে উঠছিল।
 
তিনি বলেন, শিশুরা ক্ষুধার্ত বিছানায় যাচ্ছে, তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে তারও নিশ্চয়তা নেই।  নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করে গত এপ্রিলে শ্রীলঙ্কা জানায়, তারা ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ দিতে পারবে না। দেশটি অর্থনৈতিক সঙ্কট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলচনা চালিয়ে যাচ্ছে।  এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দামও বেড়ে গেছে। ফলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও পুষ্টি সংকটে পড়তে পারে বলে মনে করেন আদজেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন