News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:22 PM
 196           
 0
 27 Aug 22, 09:22 PM

হালকা যান চালকদের মজুরি ২৫ হাজার করার দাবি।। 

হালকা যান চালকদের মজুরি ২৫ হাজার করার দাবি।। 

নিউজ ডেস্কঃ মজুরি বোর্ড গঠন করে প্রাইভেট কার-মাইক্রোসহ সকল হালকা যানবাহন চালকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন স্বীকৃত অধিকারসমুহ প্রাইভেটকার চালকদের জন্য নিশ্চিত করা, ড্রাইভিং লাইসেন্সের ভিত্তিতে হালকা যানবাহন চালকদের রেশনসহ কল্যাণ সুবিধাসমুহ নিশ্চিত করা এবং প্রাইভেটকার- আইনানুগ পাওনা আদায়সহ শ্রম আইন বাস্তবায়নে শ্রম দপ্তরের কার্যকর ভূমিকা পালনের দাবিতে ‘ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন’ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনিয়নের সহ-সভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সহ-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু ও আজিজুর রহমান। সমাবেশে নেতারা বলেন, ঢাকা শহরে ৫ লাখের বেশি হালকা যানবাহন চালক তাদের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করেন। রাজধানীতে অবস্থান করেও এই শ্রমজীবী মানুষরা দৈনিক নির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক-বাৎসরিক-অর্জিত ছুটি, চাকরির নিরাপত্তা কিংবা ক্ষতিপুরণসহ শ্রম আইন স্বীকৃত সকল শ্রম অধিকার থেকে বঞ্চিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন