News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:26 PM
 188           
 0
 27 Aug 22, 09:26 PM

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী ।।

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী ।।

নিউজ ডেস্কঃ  গ্লোবাল কোরিয়া স্কলারশিপের (জিকেএস) অধীনে দক্ষিণ কোরিয়ায় অধ্যায়ন করা সাবেক বাংলাদেশি ছাত্ররা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার জন্য প্রথমবারের মতো একটি মিট-আপ ইভেন্ট করেছে। শনিবার (২৭ আগস্ট) ঢাকাস্থ কোরিয়া দূতাবাস জিকেএস বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই মিট-আপের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ৪০ জন জিকেএস সাবেক বাংলাদেশ শিক্ষার্থী, রাষ্ট্রদূত লি জাং-কুন, বাংলাদেশের কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউ ইয়ং-ওহ, কোইকা ঢাকা অফিসের পরিচালক ডো ইয়ং-আহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

জিকেএস হল দক্ষিণ কোরিয়ার একটি সরকারি প্রোগ্রাম। যার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তিসহ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ২০ জন বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার জন্য কোরিয়া যাচ্ছেন।  ২০১১ সাল থেকে এ পর্যন্ত মোট ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী জিকেএস প্রোগ্রাম থেকে উপকৃত হয়েছেন। যার মধ্যে ১৩৭ জন স্নাতক প্রোগ্রামে এবং ৩৫ জন স্নাতকোত্তর প্রোগ্রামে ছিলেন।  জিকেএস শিক্ষার্থীর সংখ্যা ২০১১ সালে ৮ জন থেকে এ বছর (২০২২) বেড়ে ১৮ জন হয়েছে।  ২০১১ সালে ১৭ জন বাংলাদেশি শিক্ষার্থী জিকেএস প্রোগ্রামের মাধ্যমে কোরিয়ায় যান, যার মধ্যে ১৪ জন স্নাতক এবং ৩ জন স্নাতকোত্তর ছিলেন। এ বছর ১৮ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ১৪ জন স্নাতক এবং ৪ জন স্নাতকোত্তরে পড়ার সুযোগ পাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন