News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:28 PM
 131           
 0
 27 Aug 22, 09:28 PM

শুধু ফেসবুক নয়, গুজব ছড়াতে ব্যবহৃত হচ্ছে ইন্সটাগ্রাম-লিংকডিন।। মোস্তাফা জব্বার

শুধু ফেসবুক নয়, গুজব ছড়াতে ব্যবহৃত হচ্ছে ইন্সটাগ্রাম-লিংকডিন।। মোস্তাফা জব্বার

নিউজ ডেস্কঃ  গুজব ছড়াতে শুধু ফেসবুক নয়; ইন্সটাগ্রাম-লিংকডিনও ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা একটি বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা বিরোধী অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিসহ দেশের শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার (২৭ আগস্ট) নিজের সরকারি বাসভবন থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখা আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদ প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যোগ দেন।

মোস্তাফা জব্বার বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শুধু ফেসবুক ব্যবহার করছে না, ওরা ইন্সটাগ্রাম-লিংকডিনসহ আরও অনেক মাধ্যম ব্যবহার করছে। তাই আমাদের শুধু ফেসবুকের দিকে খেয়াল রাখলে চলবে না। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে মন্ত্রী একটি ‘কমন ডাটাবেজ’ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশুভ শক্তির বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন