
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন। আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেলে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরদিন ৮ সেপ্টেম্বর জয়পুর শহর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজমীর শরীফ জিয়ারত নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার তিনি আজমীর শরীফ জিয়ারত করেছেন।
২০১৭ সালে ভারত সফরকালে আজমীর শরীফ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীর সফরে যান। সে সময় তিনি মাজারে চাদর উপহার দেন। সেই সফরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও সঙ্গে ছিলেন। মাজারের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন, ‘যতবারই আমি এই সুন্দর ও পবিত্র স্থানটিতে আসি মনে শান্তি অনুভব করি’।