News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:25 PM
 208           
 0
 28 Aug 22, 10:25 PM

খাদ্যশস্য উৎপাদন বাড়ানো-দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের মূল লক্ষ্য।।

খাদ্যশস্য উৎপাদন বাড়ানো-দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের মূল লক্ষ্য।।

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্য উৎপাদন বাড়ানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের মূল লক্ষ্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ সংকটের প্রভাব যেন বাংলাদেশের ওপর না পড়ে সে লক্ষ্যেই কাজ করছে সরকার। শনিবার (২৭ আগষ্ট) দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত দেশগুলোতেও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। এ অবস্থায় দেশের  মানুষের জীবনমান ধরে রেখে যেকোনো সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তেলের দাম কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতা জয় করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন