News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:33 PM
 175           
 0
 28 Aug 22, 10:33 PM

বিএনপি আমলে বঙ্গবন্ধু হত্যাকারীদের অর্থ দেওয়া হতো।। স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনপি আমলে বঙ্গবন্ধু হত্যাকারীদের অর্থ দেওয়া হতো।। স্বরাষ্ট্রমন্ত্রী 

নিউজ ডেস্কঃ বিএনপির শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের নগদ অর্থ দেওয়া হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।  শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে শুধু পুরষ্কৃতই করেনি, বরং মাঝে মাঝে নগদ অর্থও দেওয়া হতো। এমন তথ্য আমাদের কাছে রয়েছে।  বঙ্গবন্ধুর সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি যে দূরদর্শী চিন্তাবান একজন মহান নেতা ছিলেন, যিনি সবার চাওয়াটাই মনেপ্রাণে লালন করতেন। সবাই যেটা চায় তিনি সেটাই ভাবতে পারতেন। মন্ত্রী বলেন, মাত্র নয় মাসেই এমন রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে একমাত্র বঙ্গবন্ধুর কারণেই এ দেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন