
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। আর উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। রোববার (২৮ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন- মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। বুধবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।