News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:45 PM
 139           
 0
 28 Aug 22, 10:45 PM

নগদের সাফল্যে একটি মহল নাখোশ।। মোস্তাফা জব্বার

নগদের সাফল্যে একটি মহল নাখোশ।। মোস্তাফা জব্বার

 নিউজ ডেস্কঃ  রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই ‘নগদ’ পরিচালিত হচ্ছে এবং এতে কোনো অনিয়মের স্থান নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (২৮ আগস্ট) টেলিযোগাযোগ বিভাগের সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী প্রতিক্রিয়া ব‌্যক্ত করে বলেন, ২৬ মার্চ, ২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে ‘নগদ’ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়? যেখানে ‘নগদ’ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সমস্ত সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি, ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো? মোস্তাফা জব্বার বলেন, এটি স্পষ্ট করে বলা দরকার যে ‘নগদ’ এর জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। ‘নগদ’ এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে, এতে কোনো অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। ‘নগদ’ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য, নগদ এর সাথেই থাকুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন