News71.com
 Bangladesh
 28 Aug 22, 11:28 PM
 256           
 0
 28 Aug 22, 11:28 PM

শুধু তামাক নয়, মাদকমুক্ত দেশ গড়তে হবে।। বাণিজ্যমন্ত্রী

শুধু তামাক নয়, মাদকমুক্ত দেশ গড়তে হবে।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  তামাকমুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে 'অত্যাবশকীয় পণ্য আইনে' সিগারেটকে তালিকাভুক্ত করে রাখাটা 'ডাবল স্ট্যান্ডার্ড' উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমি ৫০ বছর ধরে ধূমপান করেছি। গত তিন বছর তা বন্ধ করেছি। এখন ভাবি, এই সময়ে বিষাক্ত ধোঁয়ার মাধ্যমে কত ক্ষতি করেছি। তামাকের কারণে যে ক্ষতি হচ্ছে তা তো কেবল টাকার হিসেবে হয় না। কত জীবন থেমে যাচ্ছে। এগুলো আলোচনায় আনা প্রয়োজন। প্রধানমন্ত্রী তামাক নিয়ন্ত্রণে যে আইন করার কথা বলেছেন, আমার অবস্থান থেকে ১০০ ভাগ সততার সঙ্গে কাজ করবো। যেখানে যতটা প্রয়োজন, আমার পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সাহায্য প্রয়োজন, করবো। আমাদের শুধু তামাক নয়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

তিনি বলেন, যাকে মুক্ত করতে হবে তাকে এসেন্সিয়াল পণ্য তালিকায় রাখার তো প্রয়োজন নেই। সিগারেট পণ্য হিসেবে একদিকে গুরুত্বপূর্ণ, অপরদিকে মানুষের জন্য ক্ষতিকর। একদিকে অনেকে বলছেন অর্থনীতিতে এর গুরুত্ব রয়েছে, অন্যদিকে বলা হচ্ছে তামাকমুক্ত করার কথা। আমাদের মধ্যে দুই রকম একটা ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। এখান থেকে বেরিয়ে এসে একপাক্ষিক সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া তামাকের খারাপ দিকটি বাদ দিয়ে কোনো ভালো গুণ আছে কিনা, বা এখান থেকে কোনো ওষুধ তৈরি করা যায় কিনা সে বিষয়ে এখন ভাবা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন