News71.com
 Bangladesh
 02 Sep 22, 11:33 AM
 132           
 0
 02 Sep 22, 11:33 AM

ভারত সফরকালে ২০০ জনকে মুজিব স্কলারশিপ দেবেন প্রধানমন্ত্রী।।

ভারত সফরকালে ২০০ জনকে মুজিব স্কলারশিপ দেবেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ২০০ জন ভারতীয়কে মুজিব স্কলারশিপ দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের উত্তরাধিকারীদের জন্য মুজিব স্কলারশিপ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে এক অনুষ্ঠানের মাধ্যমে মুজিব স্কলারশিপ দেবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করবেন।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন