
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর পাকিস্তানে বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এই বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাইকেক, ১ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল এবং দুই হাজার পিস তাঁবু।